1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:১৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বোরহানগঞ্জ কলেজের সাবেক শিক্ষক আব্দুল আজিজ খানের জানাজা ও দাফন সম্পন্ন

এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫,
  • 183 Time View
163

এস এম আলমগীর হুসাইন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মাদারীপুরের শিবচর উপজেলার বোরহানগঞ্জ কলেজের সাবেক শিক্ষক ও সম্মানিত শিক্ষাবিদ জনাব আব্দুল আজিজ খান (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ১৬ই অক্টোবর বৃহস্পতিবার রাত প্রায় বারোটার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  শুক্রবার বাদ জোহর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় তার কর্মস্থল বোরহানগঞ্জ কলেজ মাঠে। জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতা-কর্মীসহ এলাকাবাসীর হাজারো মানুষ অংশ নেন। কলেজ প্রাঙ্গণে শোকের আবহে পুরো এলাকা নিস্তব্ধ হয়ে পড়ে।মরহুম আব্দুল আজিজ বাংলাদেশ জামায়েত ইসলামী শিবচর পৌরসভার আমির হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। জানাজা পূর্বে এক সংক্ষিপ্ত স্মরণসভায় মাদারীপুর-১, ২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “মরহুম আব্দুল আজিজ খান ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও আদর্শবান মানুষ। তিনি শুধু পাঠদানেই নয়, চরিত্র গঠনে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতেন। তাঁর হাত ধরে বহু মানুষ ইসলামের দাওয়াত গ্রহণ করেছেন।”সহকর্মী ও সাবেক শিক্ষার্থীরা বলেন, আব্দুল আজিজ খান ছিলেন সহজ-সরল, নীতিবান ও সমাজসেবামূলক কাজে অগ্রণী এক মানুষ। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।জানাজার নামাজ শেষে মরহুমের দাফন সম্পন্ন হয় তার নিজ গ্রাম চর শেমাইল পারিবারিক কবরস্থানে।স্থানীয় জনগণ, ছাত্র-শিক্ষক ও আত্মীয়-স্বজনরা উপস্থিত থেকে শেষ বিদায় জানিয়েছেন প্রিয় শিক্ষককে।মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026