1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 30, 2026, 5:41 pm
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন

Reporter Name
  • Update Time : Thursday, April 30, 2026,
  • 4 Time View
10

 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বিশ্ব নৃত্য দিবস-২০২৬ উদযাপন করেছে গাজীপুর সাংস্কৃতিক ঐক্য। গাজীপুর জেলার ৮টি সংগঠন এ উপলক্ষে আয়োজিত নৃত্য উৎসবে নৃত্য পরিবেশন করে। গত বুধবার (২৯ এপ্রিল) বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নাটমন্দির মঞ্চে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া এর উদ্বোধন করেন।

আয়োজক সংগঠন গাজীপুর সাংস্কৃতিক ঐক্য -এর আহ্বায়ক অভিনেতা এ এম আশরাফ হোসেন টুলু এতে সভাপতিত্ব করেন।
আরও উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির। বিষয় ভিত্তিক আলোচনা করেন বিশেষ অতিথি নৃত্য শিল্পী, নৃত্য পরিচালক ও লেখক মোঃ মিনা নজরুল ইসলাম।

২০০৫ সালে অভিনয় শিল্পী হিসেবে তথা মন্ত্রণালয় কর্তৃক জাতীয় পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় অভিনেতা জানান, গাজীপুরের থিতিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনকে জাগিয়ে তুলা দরকার। যথাযথ পৃষ্ঠপোষকতার ঘাটতি এ জেলার সাংস্কৃতিক সংগঠনগুলোয় আরও জোরদার কার্যক্রম চালানোর অনুকূল পরিবেশ তৈরি করতে পারছে না। গাজীপুর সাংস্কৃতিক ঐক্য সমন্বয়ক সংগঠন হিসাবে এ সমস্যা সমাধানের জন্য কাজ করতে চায়। এ লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিশ্ব নৃত্য দিবস উদযাপন করা হচ্ছে। অংশগ্রহণকারী নৃত্য সংগঠনগুলো হচ্ছে- নটরাজ নৃত্যকলা একাডেমি, আনন্দলোক ললিতকলা একাডেমি, বৃত্ত সংস্কৃত চর্চা কেন্দ্র, বন্ধুমহল শিল্পী সংস্থা,সাত্ত্বিক শিল্পাশ্রম, গাজীপুর; ধ্রুবম নৃত্যশালা, মঞ্চকুঁড়ি ললিতকলা একাডেমি ও নৃত্যবীণা ললিতকলা একাডেমি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট