এস এম আলমগীর হুসাইন
মাদারীপুরের শিবচর উপজেলার বোরহানগঞ্জ কলেজের সাবেক শিক্ষক ও সম্মানিত শিক্ষাবিদ জনাব আব্দুল আজিজ খান (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ১৬ই অক্টোবর বৃহস্পতিবার রাত প্রায় বারোটার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জোহর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় তার কর্মস্থল বোরহানগঞ্জ কলেজ মাঠে। জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতা-কর্মীসহ এলাকাবাসীর হাজারো মানুষ অংশ নেন। কলেজ প্রাঙ্গণে শোকের আবহে পুরো এলাকা নিস্তব্ধ হয়ে পড়ে।মরহুম আব্দুল আজিজ বাংলাদেশ জামায়েত ইসলামী শিবচর পৌরসভার আমির হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। জানাজা পূর্বে এক সংক্ষিপ্ত স্মরণসভায় মাদারীপুর-১, ২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “মরহুম আব্দুল আজিজ খান ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও আদর্শবান মানুষ। তিনি শুধু পাঠদানেই নয়, চরিত্র গঠনে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতেন। তাঁর হাত ধরে বহু মানুষ ইসলামের দাওয়াত গ্রহণ করেছেন।”সহকর্মী ও সাবেক শিক্ষার্থীরা বলেন, আব্দুল আজিজ খান ছিলেন সহজ-সরল, নীতিবান ও সমাজসেবামূলক কাজে অগ্রণী এক মানুষ। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।জানাজার নামাজ শেষে মরহুমের দাফন সম্পন্ন হয় তার নিজ গ্রাম চর শেমাইল পারিবারিক কবরস্থানে।স্থানীয় জনগণ, ছাত্র-শিক্ষক ও আত্মীয়-স্বজনরা উপস্থিত থেকে শেষ বিদায় জানিয়েছেন প্রিয় শিক্ষককে।মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।