1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
পীরগাছা দৈনিক জনবাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 19, 2026, 1:06 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

পীরগাছা দৈনিক জনবাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : Monday, January 19, 2026,
  • 177 Time View
333

পীরগাছা দৈনিক জনবাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোঃজমির উদ্দিন
পীরগাছা (রংপুর) প্রতিনিধি

সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে পথচলার ৩৫ বছর পূর্তি উপলক্ষে রংপুরের পীরগাছায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক জনবাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।

সোমবার ১৯ জানুয়ারি বিকেলে প্রেসক্লাব পীরগাছা কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাব পীরগাছা সভাপতি তোজাম্মেল হক মুন্সীর সভাপতিত্বে এবং দৈনিক জনবাণী পত্রিকার পীরগাছা উপজেলা প্রতিনিধি এম এ হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ।
প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম ডালেজ বলেন, “সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য দৈনিক জনবাণীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি, এই পত্রিকা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আগের মতোই সোচ্চার থাকবে এবং গরিব ও খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, “দৈনিক জনবাণীর প্রকাশক, সম্পাদক, বিজ্ঞাপনদাতা ও সংবাদকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় পত্রিকাটি ভবিষ্যতে আরও সাফল্যের পথে এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার পীরগাছা উপজেলা প্রতিনিধি শাহ কামাল ফারুক লাবু, দৈনিক করতোয়া প্রতিনিধি এম খোরশেদ আলম, দৈনিক যুগের আলো প্রতিনিধি হারুন অর রশিদ, মাই টিভি প্রতিনিধি খুরশীদ আলম, প্রথম খবর প্রতিনিধি শাহ জাহান সিরাজ মাসুদ, বিনোদন ধারা প্রতিনিধি হারুন অর রশিদ দৈনিক প্রভাতী বাংলাদেশ উপজেলা প্রতিনিধি জমির উদ্দিনসহ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে দৈনিক জনবাণীর উত্তরোত্তর সাফল্য, দেশের গণমাধ্যমের অগ্রগতি এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এরপর পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট