1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফুলের ভালোবাসায় সিক্ত সেনবাগ বিএনপির নবনির্বাচিত কমিটির একাংশ

আবদুল মোতালেব স্টাফ রিপোর্টার, 
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫,
  • 258 Time View
139

আবদুল মোতালেব স্টাফ রিপোর্টার, 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গত ৮ই সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেনবাগ উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা হওয়ার পর বিএনপি’র ত্রিমুখী গ্রুপের পক্ষে বিপক্ষে মিছিল হয়।

গত ২ দিন আগেও সেনবাগে যে গ্রুপটি কমিটিকে প্রত্যাখ্যান করে কমিটি বাতিলের পক্ষে মিছিল করেছিলেন, অথচ দুইদিন পর আজ ১১ই সেপ্টেম্বর বিকেল ৫ ঘটিকার সময় ঐ গ্রুপটি উপজেলা ও পৌরসভা আহাবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে স্বাগত মিছিল করে।

যদিও ২/৩ দিন পর্যন্ত নবনির্বাচিত কমিটিতে নির্যাতিত ও সিনিয়ারদের অবমূল্যায়ন করা হয়েছে দাবি তুলে তৃণমূলের নেতাকর্মীরা কমিটি প্রত্যাখ্যান করে ত্যাগী এবং সিনিয়ার নেতাদের মূল্যায়ন করে পুনরায় কমিটি করার দাবী করেন।
সেনবাগের মাটি ও মানুষের নেতা জয়নুল আবেদিন ফারুক এর নির্দেশনা মোতাবেক উপজেলা ও পৌরসভা বিএনপি নেতাকর্মীরা বিশাল মিছিল ও শোডাউন করে নোয়াখালী জেলা বিএনপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব তাহার বক্তব্যে বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিএনপির নেতাকর্মীরা সর্বদায় ঐক্যবদ্ধ ছিলাম, আছি,থাকবো – ইনশাআল্লাহ।

নোয়াখালীর জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ-কে অভিনন্দন জানান, এবং সেনবাগ উপজেলা ও পৌরসভা আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সেনবাগ পৌর শহরে বিশাল আনন্দ মিছিল ও শোভাযাত্রা বাহির করেন।

পৌরসভা বিএনপি’র সদস্য সচিব মোঃ শহীদ উল্ল্যাহর সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যর মাধ্যমে সেনবাগ থানার মোড়ে জিরো পয়েন্টে আনন্দ মিছিলটি শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন নব-গঠিত সেনবাগ উপজেলা বিএনপি’র আহবায়ক মোক্তার হোসেন পাটওয়ারী, নব-গঠিত সেনবাগ পৌরসভার সদস্য সচিব সহিদ উল্ল্যাহ সহিদ, উপজেলা কমিটির যুগ্ম-আহবায়ক ভিপি ফারুক,পৌর কমিটির যুগ্ম- আহবায়ক ভিপি জাহাঙ্গীর ও পৌর কমিটির যুগ্ম- আহবায়ক আনোয়ার উল্ল্যাহ আজাদ সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ।
নবনির্বাচিত নেতাদের ফুলের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান তৃণমূলের নেতাকর্মীরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026