আবদুল মোতালেব স্টাফ রিপোর্টার,
গত ৮ই সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেনবাগ উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা হওয়ার পর বিএনপি'র ত্রিমুখী গ্রুপের পক্ষে বিপক্ষে মিছিল হয়।
গত ২ দিন আগেও সেনবাগে যে গ্রুপটি কমিটিকে প্রত্যাখ্যান করে কমিটি বাতিলের পক্ষে মিছিল করেছিলেন, অথচ দুইদিন পর আজ ১১ই সেপ্টেম্বর বিকেল ৫ ঘটিকার সময় ঐ গ্রুপটি উপজেলা ও পৌরসভা আহাবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে স্বাগত মিছিল করে।
যদিও ২/৩ দিন পর্যন্ত নবনির্বাচিত কমিটিতে নির্যাতিত ও সিনিয়ারদের অবমূল্যায়ন করা হয়েছে দাবি তুলে তৃণমূলের নেতাকর্মীরা কমিটি প্রত্যাখ্যান করে ত্যাগী এবং সিনিয়ার নেতাদের মূল্যায়ন করে পুনরায় কমিটি করার দাবী করেন।
সেনবাগের মাটি ও মানুষের নেতা জয়নুল আবেদিন ফারুক এর নির্দেশনা মোতাবেক উপজেলা ও পৌরসভা বিএনপি নেতাকর্মীরা বিশাল মিছিল ও শোডাউন করে নোয়াখালী জেলা বিএনপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব তাহার বক্তব্যে বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিএনপির নেতাকর্মীরা সর্বদায় ঐক্যবদ্ধ ছিলাম, আছি,থাকবো - ইনশাআল্লাহ।
নোয়াখালীর জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ-কে অভিনন্দন জানান, এবং সেনবাগ উপজেলা ও পৌরসভা আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সেনবাগ পৌর শহরে বিশাল আনন্দ মিছিল ও শোভাযাত্রা বাহির করেন।
পৌরসভা বিএনপি'র সদস্য সচিব মোঃ শহীদ উল্ল্যাহর সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যর মাধ্যমে সেনবাগ থানার মোড়ে জিরো পয়েন্টে আনন্দ মিছিলটি শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন নব-গঠিত সেনবাগ উপজেলা বিএনপি'র আহবায়ক মোক্তার হোসেন পাটওয়ারী, নব-গঠিত সেনবাগ পৌরসভার সদস্য সচিব সহিদ উল্ল্যাহ সহিদ, উপজেলা কমিটির যুগ্ম-আহবায়ক ভিপি ফারুক,পৌর কমিটির যুগ্ম- আহবায়ক ভিপি জাহাঙ্গীর ও পৌর কমিটির যুগ্ম- আহবায়ক আনোয়ার উল্ল্যাহ আজাদ সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ।
নবনির্বাচিত নেতাদের ফুলের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান তৃণমূলের নেতাকর্মীরা