1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৩:৪৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পাবনায় সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫,
  • 86 Time View
226

ইফতেখারুল ইসলাম ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পাবনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন পাবনা-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় আটঘরিয়া উপজেলার ঘাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে দু’জনই পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ইফতেখারুল ইসলাম জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব আটঘরিয়ার একদন্ত ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে ঘাটপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে–মুচড়ে যায়।দুর্ঘটনায় শিমুল বিশ্বাস ও হাবিব ছাড়াও গাড়ির চালক এবং শিমুল বিশ্বাসের সহকারী এনামুল গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন।আহত হাবিবের ভাই বিপুল হোসেন বুদু বলেন,আল্লাহর অশেষ রহমতে হাবিব ভাই ও শিমুল ভাই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। সবার কাছে তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া চাইছি।বর্তমানে দু’জনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026