1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:০৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অসহায় চা-দোকানদারকে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা

মোঃ বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী
  • Update Time : শনিবার, অক্টোবর ২৫, ২০২৫,
  • 198 Time View
282

মোঃ বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা ফুলবাড়ী ইউনিয়নের এক অসহায় দরিদ্র চা-দোকানদারকে দোকান মেরামত বাবদ আর্থিক সহযোগিতা প্রদান করেছে।

আজ শনিবার, ২৫ অক্টোবর, সকাল ১০ টায় ফুলবাড়ী ইউনিয়নের পানিমাছকুটি ফুলসাগর পাড়ে শারীরিক প্রতিবন্ধী ব্যবসায়ী আব্দুর জব্বারকে এই সহযোগিতা প্রদান করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা আমীর মাওলানা আব্দুল মালেক তার হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

অসহায় চা-দোকানদারের কৃতজ্ঞতা প্রকাশ আর্থিক সহায়তা পেয়ে প্রতিবন্ধী ব্যবসায়ী আব্দুর জব্বার আবেগাপ্লুত হয়ে বলেন, “আমার চায়ের দোকানটি খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল, বৃষ্টিতে দোকান খুলতে পারিনি এবং টাকার অভাবে তা মেরামত করতে পারছিলাম না। জামায়াতে ইসলামী আমাকে যে সাহায্য করলো, তাতে আমি দোকানটি মেরামত করে ভালোভাবে ব্যবসা করে,সংসার চালাতে ও ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ যোগাতে পারব। আমি জামায়াতে ইসলামীর প্রতি খুবই কৃতজ্ঞ।”
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা বায়তুলমাল সম্পাদক (সাবেক শিবির উপজেলা সভাপতি) মাস্টার বেলাল হোসেন, সদর ইউনিয়ন আমীর মাওলানা সাইদুর রহমান এবং পানিমাছকুটি ওয়ার্ডের সভাপতি এনছার আলী বিএসসি সহো এলাকাবাসী ও ক্রেতারা।
জামায়াতে ইসলামী ফুলবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়,সদর ইউনিয়নের সভাপতি মাওলানা সাইদুর রহমান জানান এরকম সহযোগিতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026