মোঃ বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা ফুলবাড়ী ইউনিয়নের এক অসহায় দরিদ্র চা-দোকানদারকে দোকান মেরামত বাবদ আর্থিক সহযোগিতা প্রদান করেছে।
আজ শনিবার, ২৫ অক্টোবর, সকাল ১০ টায় ফুলবাড়ী ইউনিয়নের পানিমাছকুটি ফুলসাগর পাড়ে শারীরিক প্রতিবন্ধী ব্যবসায়ী আব্দুর জব্বারকে এই সহযোগিতা প্রদান করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা আমীর মাওলানা আব্দুল মালেক তার হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
অসহায় চা-দোকানদারের কৃতজ্ঞতা প্রকাশ আর্থিক সহায়তা পেয়ে প্রতিবন্ধী ব্যবসায়ী আব্দুর জব্বার আবেগাপ্লুত হয়ে বলেন, "আমার চায়ের দোকানটি খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল, বৃষ্টিতে দোকান খুলতে পারিনি এবং টাকার অভাবে তা মেরামত করতে পারছিলাম না। জামায়াতে ইসলামী আমাকে যে সাহায্য করলো, তাতে আমি দোকানটি মেরামত করে ভালোভাবে ব্যবসা করে,সংসার চালাতে ও ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ যোগাতে পারব। আমি জামায়াতে ইসলামীর প্রতি খুবই কৃতজ্ঞ।"
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা বায়তুলমাল সম্পাদক (সাবেক শিবির উপজেলা সভাপতি) মাস্টার বেলাল হোসেন, সদর ইউনিয়ন আমীর মাওলানা সাইদুর রহমান এবং পানিমাছকুটি ওয়ার্ডের সভাপতি এনছার আলী বিএসসি সহো এলাকাবাসী ও ক্রেতারা।
জামায়াতে ইসলামী ফুলবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়,সদর ইউনিয়নের সভাপতি মাওলানা সাইদুর রহমান জানান এরকম সহযোগিতা অব্যাহত থাকবে।