1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:৫৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে হেরোইনসহ তিন মাদককারবারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫,
  • 130 Time View
218

মমিনুল ইসলাম মুন রাজশাহী প্রতিনিধি :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব ৫ সিপিসি ১ এর পৃথক দুটি অভিযানে মোট ১৪০ গ্রাম হেরোইনসহ তিন মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সকল ধরনের অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার দিনে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও সদর উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব ৫ সিপিসি ১ এর একটি দল দুপুরে ভোলাহাট থানার গোহালবাড়ী ইউনিয়নের বিরেশ্বরপুর উত্তরটলা গ্রামে অভিযান চালিয়ে আলমগীর হোসেন আলম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার বাড়ি তল্লাশি করে ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তিনি এলাকার বাসিন্দা এবং তার বয়স ৪৬ বছর।

অপরদিকে একই দিনে বিকেলে সদর থানার চর ইসলামপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। জনৈক সিরাজুল ইসলামের বাড়ির পূর্ব পাশের ফাঁকা জায়গা থেকে দুই যুবককে আটক করে র‌্যাব সদস্যরা। তারা হলেন আসাদুল হক এবং সোহেল রানা। এই দুইজনের কাছ থেকে ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তারা দুজনই নরেন্দ্রপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃত তিনজনকে উদ্ধারকৃত মাদকের সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট ও সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় এবং মাদকদ্রব্য উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026