1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৯:৩৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পুঠিয়ায় মর্ডান কসমেটিকসে র‌্যাব,ভোক্তা অধিকারের যৌথ অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫,
  • 164 Time View
355

মমিনুল ইসলাম মুন রাজশাহী প্রতিনিধি :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় মর্ডান কসমেটিকস অ্যান্ড হারবাল লিমিটেডে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শুরু হওয়া এ অভিযানে প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থা, কাঁচামাল, লেবেলিং ও পণ্যের মান যাচাই করা হয়। বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে কর্মকর্তারা ওজনে কম দেওয়া, ভেজাল উপকরণ ব্যবহারের আলামত, অনুমোদনবিহীন লেবেল ব্যবহারসহ একাধিক অনিয়মের প্রমাণ পান। এছাড়া লাইসেন্স ছাড়াই তিন ধরনের পণ্য উৎপাদনের তথ্যও নিশ্চিত করা হয়।

পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম পাওয়া যাওয়ায় ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বানেশ্বর এলাকায় যেসব প্রতিষ্ঠান এখনো অনুমোদন ছাড়াই ব্যবসা করছে, তাদের বিরুদ্ধেও শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, উপজেলার জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এই অভিযানকে স্থানীয় জনসাধারণ স্বাগত জানিয়েছে এবং ভেজাল অনিয়ম রোধে কঠোর নজরদারি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026