1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ১০:১১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শিবগঞ্জে ৫৮৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১৭, ২০২৫,
  • 121 Time View
231

মমিনুল ইসলাম মুন রাজশাহী প্রতিনিধি: 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সিহাব আলী (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, সিপিসি-১। রবিবার (১৬ নভেম্বর) রাত ৭টা ৩০ মিনিটের দিকে মনাকষা ইউনিয়নের চৌকা মনাকা স্বর্ণকারপাড়া এলাকায় র‍্যাবের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার সিহাব আলী শিবগঞ্জ উপজেলার জমিনপুর খাড়োগ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. মতিউর রহমান।

র‌্যাব জানায়, নিয়মিত টহল ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদে জানা যায়, স্বর্ণকারপাড়া এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে। সংবাদটি সত্যতা যাচাই করে র‍্যাব সদস্যরা দ্রুত অভিযানে নামে।

পরবর্তীতে জনৈক মিজান এর সারবীজ দোকানের উত্তর পার্শ্বে নুর মোহাম্মদের পতিত জমি থেকে সিহাব আলীকে আটক করা হয়। তার কাছ থেকে ৫৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর সিহাব আলীকে উদ্ধারকৃত ইয়াবাসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।

র‌্যাব-৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং বিশেষ করে মাদক নির্মূলে র‍্যাব সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026