1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ২:৫০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাজশাহীতে দুই নারী বিএনপি কর্মী লাঞ্ছিত প্রতিবাদে সংবাদ সম্মেলন

মমিনুল ইসলাম মুন রাজশাহী 
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫,
  • 152 Time View
268

মমিনুল ইসলাম মুন রাজশাহী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহীতে দুই নারী বিএনপি কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় হরিয়ান ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব প্রফেসর আব্দুল রাজ্জাক। তিনি অভিযোগ করেন, গত মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পবা উপজেলার আশরাফের মোড় এলাকায় জামায়াত নেতা নুরুল ইসলাম বিএনপির দুই নারী কর্মীকে লাঞ্ছিত করেন। লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে নুরুল ইসলাম তাদের জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। রাজি না হওয়ায় তিনি প্রথমে গালাগাল এবং পরে শারীরিকভাবে আক্রমণ করেন।

ভুক্তভোগী নিলুফা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বলেন, নুরুল প্রথমে স্যান্ডেল খুলে আমাকে মারতে শুরু করেন, এরপর আমার বোনের ঘাড়ে আঘাত করেন। শেষপর্যায়ে তিনি আমার বোনের পেটে লাথি মারেন। এই ঘটনার পর ভুক্তভোগী নূরবানু কাটাখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহমুদা হাবিবা, নগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইটসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন বলেন,রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু কাউকে জোর করে অন্য দলের হয়ে ভোট দিতে বাধ্য করা গণতন্ত্রবিরোধী কাজ। এই ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। এ ঘটনার পর বিএনপি নেতারা অভিযুক্ত নুরুল ইসলামের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত ১১ নভেম্বর সন্ধ্যায় সংঘটিত এই ঘটনায় নিলুফা ইয়াসমিনকে স্যান্ডেল দিয়ে মারধর ও তার বোন নূরবানুর পেটে লাথি মারার অভিযোগ উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026