1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:৩৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সুন্দরবনে নৌকাডুবি, তিনদিন পরে সাবেক নারী পাইলট রিয়ানার লাশ উদ্ধার

মোঃ আসাদুজ্জামান
  • Update Time : সোমবার, নভেম্বর ১০, ২০২৫,
  • 167 Time View
284

মোঃ আসাদুজ্জামান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাগেরহাটের মোংলার পশুর নদে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট রিয়ানা আবজালের লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর, ২০২৫) সকালে মোংলার সাইলো জেটিসংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।গত শনিবার (৮ নভেম্বর, ২০২৫) দুপুর ১টার দিকে সুন্দরবনের করমজল ইকো-ট্যুরিজম সেন্টার ভ্রমণের সময় পশুর নদের ঢাংমারি খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১৪ জন পর্যটক নিয়ে ছোট একটি কাঠের নৌকা (জালিবোট) সুন্দরবনের ভেতরে যাচ্ছিল। পশুর নদীর ঢাংমারি খাল ও নদীর মোহনায় পৌঁছালে দ্রুতগামী একটি বোটের সৃষ্ট প্রবল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।আশপাশের নৌকার সহায়তায় ১৩ জন পর্যটককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হলেও, রিয়ানা আবজাল নিখোঁজ হন। কোস্টগার্ড, বন বিভাগ ও স্থানীয়রা টানা তিন দিন তল্লাশি অভিযান চালানোর পর তার মরদেহ উদ্ধার হয়।

নিখোঁজ রিয়ানা আবজাল (২৮) যুক্তরাষ্ট্রপ্রবাসী ছিলেন এবং বাংলাদেশ বিমানবাহিনীর একজন সাবেক পাইলট ছিলেন। তিনি তার বাবা, বিমানবাহিনীর সাবেক প্রকৌশলী আবুল কালাম আজাদসহ পরিবারের সদস্যদের নিয়ে সুন্দরবন দেখতে এসেছিলেন। তাদের গ্রামের বাড়ি বরিশালে এবং পরিবার ঢাকার উত্তরা এলাকায় বসবাস করে। উদ্ধারকৃত লাশ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026