1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:০৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ছদ্মবেশে পালিয়ে থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ইসমাইল গ্রেপ্তার

অপু দাস, রাজশাহী
  • Update Time : বুধবার, অক্টোবর ২৯, ২০২৫,
  • 102 Time View
167

অপু দাস, রাজশাহী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দীর্ঘদিন ধরে ছদ্মবেশে পালিয়ে থাকা এক সাজাপ্রাপ্ত আসামিকে রাজধানীর সাভার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।র‍্যাব-৫ সিপিএসসি ও র‍্যাব-৪ সিপিসি-২ এর যৌথ অভিযানে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১২টা ৩০ মিনিটে ঢাকা জেলার সাভার থানাধীন নামা বাজার (বাটার গলি) এলাকায় অভিযান চালিয়ে আসামি মোঃ ইসমাইল হোসেন (৩৪)-কে আটক করা হয়। তিনি রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে।

র‍্যাব জানায়, ইসমাইল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছিল। আদালতে মামলায় দোষী প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব সদস্যরা। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযানসহ সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাবে সংস্থাটি।এই অভিযান আবারও প্রমাণ করল, আইন থেকে পালিয়ে থাকা যতই সময় যাক না কেন, অপরাধীরা শেষ পর্যন্ত ধরা পড়ে। র‍্যাবের নিয়মিত তৎপরতা ও গোয়েন্দা তথ্যের দক্ষ ব্যবহারে দেশের মাদকবিরোধী অভিযানে নতুন মাত্রা যোগ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026