
অপু দাস, রাজশাহী
দীর্ঘদিন ধরে ছদ্মবেশে পালিয়ে থাকা এক সাজাপ্রাপ্ত আসামিকে রাজধানীর সাভার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।র্যাব-৫ সিপিএসসি ও র্যাব-৪ সিপিসি-২ এর যৌথ অভিযানে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১২টা ৩০ মিনিটে ঢাকা জেলার সাভার থানাধীন নামা বাজার (বাটার গলি) এলাকায় অভিযান চালিয়ে আসামি মোঃ ইসমাইল হোসেন (৩৪)-কে আটক করা হয়। তিনি রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে।
র্যাব জানায়, ইসমাইল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছিল। আদালতে মামলায় দোষী প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযানসহ সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাবে সংস্থাটি।এই অভিযান আবারও প্রমাণ করল, আইন থেকে পালিয়ে থাকা যতই সময় যাক না কেন, অপরাধীরা শেষ পর্যন্ত ধরা পড়ে। র্যাবের নিয়মিত তৎপরতা ও গোয়েন্দা তথ্যের দক্ষ ব্যবহারে দেশের মাদকবিরোধী অভিযানে নতুন মাত্রা যোগ হয়েছে।