1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:৪৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নীলফামারীতে ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন 

মোকলেছুর রহমান নীলফামারী
  • Update Time : বুধবার, অক্টোবর ১৫, ২০২৫,
  • 118 Time View
151

মোকলেছুর রহমান নীলফামারী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ইসলামী আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে শহরের চৌরঙ্গী মোড়ে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মোঃ ইয়াছিন আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর-কিশোরগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা সভাপতি হাফেজ মুস্তাকিম বিল্লাহ, মাওলানা ছদর উদ্দিন, আব্দুল হালিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা সভাপতি সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা মোট ৫ দফা দাবি উপস্থাপন করেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গঠনমূলক মন্তব্য প্রদান করেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল জাতীয় নির্বাচন পিআর (Proportional Representation) পদ্ধতিতে না হলে তা গ্রহণযোগ্য হবে না।

অতীতের খুন, গুম ও হত্যা ঘটনাসমূহের দৃশ্যমান ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে।স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করে প্রয়োজনীয় আদেশ জারি করতে হবে।জনগণের মতামত যাচাইয়ে গণভোটের আয়োজন করতে হবে।

বক্তারা আরও বলেন, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, ন্যায়ভিত্তিক সংবিধান ও দ্রুত বিচারব্যবস্থা নিশ্চিত না হলে গণতন্ত্র ও জনআস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান—উল্লেখিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সুরক্ষা নিশ্চিত করতে হবে। শেষে জেলা সেক্রেটারির পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026