1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ২:৩০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোদাগাড়ী থেকে ছাত্রী অপহরণ, ঢাকায় ধরা পড়ল অপহরণকারী বাবা-ছেলে

মোঃ রাজু, উপজেলা প্রতিনিধি (গোদাগাড়ী)  দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
  • 175 Time View
114

মোঃ রাজু, উপজেলা প্রতিনিধি (গোদাগাড়ী)             দৈনিক প্রভাতী বাংলাদেশ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহীর গোদাগাড়ী থেকে অপহৃত সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে রাজধানী ঢাকার দক্ষিণখান থানার আশকোনা তালুকদারপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব। এসময় অপহরণকারী মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অভিযান চালিয়ে র‍্যাব-১ এর একটি দল অপহরণকারী হামিম (২২), পিতা—মোঃ তাজু শেখ এবং তার পিতা তাজু শেখ (৬৫), পিতা—মৃত আলেক, দু’জনকেই গ্রেফতার করে। তারা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আমতলা গ্রামের বাসিন্দা।

ঘটনাসূত্রে জানা যায়, উদ্ধারকৃত ছাত্রী চর নওশেরা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। বিয়ের প্রলোভন ও কু-প্রস্তাবের মাধ্যমে অভিযুক্ত হামিম দীর্ঘদিন ধরে ভিকটিমকে উত্যক্ত করে আসছিল। এ বিষয়ে একাধিকবার বাধা দেওয়া হলেও সে তা উপেক্ষা করে।

গত ১৭ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে ছাত্রীটি স্কুলে যাওয়ার পথে চরআষাড়িয়াদহ ইউনিয়নের চায়পাড়া গ্রামের পাকা রাস্তায় পৌঁছালে হামিমসহ অন্যরা জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। পরে ভিকটিমের পিতা গোদাগাড়ী থানায় অপহরণ মামলা দায়ের করেন।

পরবর্তীতে র‍্যাব প্রযুক্তি সহায়তায় ঢাকার দক্ষিণখান থেকে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার এবং মূলহোতা ও তার সহযোগীকে গ্রেফতার করে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026