1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ২:৪৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মামলা করেছি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য : মঞ্জু

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • Update Time : রবিবার, মে ৪, ২০২৫,
  • 132 Time View
90

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কেসিসি মেয়র প্রার্থী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু বলেন, মেয়র হতে নয়, মামলা করেছি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। মেয়র হওয়া বড় নয়,আদালতে এই জালিয়াতি প্রমানিত হোক, জালিয়াতির ফল বাতিল হোক, এটাই মুল চাওয়া। আদালত যদি আমাকে মেয়র ঘোষণা করে মন্ত্রণালয় সে অনুযায়ী পদক্ষেপ নিবে।

আজ ৪ এপ্রিল আদালত প্রাঙ্গনে উপস্থিত থেকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ২০১৮ সালের অনুষ্ঠিত চতুর্থ খুলনা সিটি করপোরেশন ( কেসিসি) নির্বাচনের ফলাফল বাতিল ও বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে বিজয়ী ঘোষণার দাবি জানিয়ে দায়ের করা মামলার শুনানি ছিল আজ। কিন্তু আজও উল্লেখিত মামলার বিবাদী পক্ষ আদালতে উপস্থিত হননি।

মামলার শুনানির পর এ রির্পোট লেখা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি আদালত। এসময় আদালত প্রাঙ্গনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৮ সালের ১৫ মে কেসিসির চতুর্থ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে খুলনা মহানগর আওয়ামীলীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক মেয়র নির্বাচিত হন। কারচুপির অভিযোগে ফলাফল বর্জন করেছিলেন মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এ ঘটনায় ২০১৮ সালের ১১ জুলাই ফলাফল বাতিল চেয়ে নির্বাচনি ট্রাইব্যাুনালে মামলা করেন মঞ্জু।

প্রায় ৭ বছর পর ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি আসামিদের সমন জারির মধ্যে দিয়ে মামলাটির কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যে কেসিসির চতুর্থ পরিষদের মেয়াদ শেষ হয়েছে। ২০২৩ সালের ১২ জুন কেসিসির পঞ্চম নির্বাচনেও বিজয়ী হন তালুকদার আব্দুল খালেক।

গত বছর ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতন হলে ১৯ আগষ্ট কেসিসির মেয়র এবং ২৬ সেপ্টেম্বর সব কাউন্সিলরকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এদিকে পরিষদের মেয়াদ শেষ হওয়ায় মামলায় বিজয়ী হলেও মেয়রের দায়িত্ব পাওয়া সম্ভব নয় বলে মনে করছেন আইনজীবীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026