1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৪:৪৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জামায়াতের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫,
  • 358 Time View
891

 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মিজানুর রহমান
ঈশ্বরদী প্রতিনিধি

ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের জগির মোড় ও চর আলহাজ্ব মোড় এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও গুলি বর্ষণ। জামায়াতের সংবাদ সম্মেলন ও বিএনপি নেতা কর্মীদের উপর জামায়াতের দেয়া মিথ্যা মামলার প্রতিবাদের শহরের পোস্ট অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন মোটর স্ট্যান্ডে পথসভায় মিলিত হয়। আজ শুক্রবার ২৮ নভেম্বর বিকেলে বিক্ষোভ মিছিল বের হয়। পথসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির’র সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু।বক্তারা বলেন, জামায়াত নেতা আবু তালেব মন্ডল স্বয়ং উপস্থিত থেকে তাদের ক্যাডার বাহিনী দিয়ে বিএনপি’র নেতাকর্মীদের ওপর হামলা ও গুণী বর্ষণ করেছে। উল্টো তারাই সংবাদ সম্মেলন করে বিএনপির ঘাড়ে দোষ চাপাতে চেয়েছে। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন একটি যুবক হাতে অস্ত্র নিয়ে গুলি করছেন। তার পরিচয় পাওয়া গেছে ওই যুবক জামায়াতের সক্রিয় ক্যাডার। বক্তারা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে অস্ত্র হাতে থাকা তুষার মন্ডলকে গ্রেফতার করার দাবী জানান। ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে ঈশ্বরদীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এজন্য স্থানীয় পুলিশ প্রশাসন এবং জামায়াত নেতা আবু তালেব মন্ডল দায়ী থাকবেন।এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা তুহিন চৌধুরী, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, সাবেক ছাত্রনেতা এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বিপুল হোসেন বুদু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন ও ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌরসভার সর্বশেষ নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026