1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ২:৪০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

হোসেনপুরে মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লব ও বাসদ (মার্কসবাদী)-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তপন চন্দ্র সরকার, হোসেনপুর 
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫,
  • 204 Time View
358

তপন চন্দ্র সরকার, হোসেনপুর 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কিশোরগঞ্জের হোসেনপুরে মহান রাশিয়ান সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৮ বছর পূর্তি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ মার্কসবাদী)-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল পাঁচটায় উপজেলার গোবিন্দপুর চৌরাস্তা বাজারে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাসদ (মার্কসবাদী)-এর জেলা সমন্বয়ক জননেতা আলাল মিয়া। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড অজিত দাস। সভায় বক্তব্য দেন— বাসদ (মার্কসবাদী) কিশোরগঞ্জ সদর উপজেলা আহ্বায়ক সোহরাব মিয়া, জেলা সদস্য জমির উদ্দিন, হোসেনপুর উপজেলা আহ্বায়ক এবাযদুল ইসলাম, এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংগঠক মজনু মিয়া, নাগরিক কমিটির সদস্য খাইরুল ইসলাম ফকির, এসময় বক্তারা বলেন, ১৯১৭ সালের মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লব মানব ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। লেনিনের নেতৃত্বে শ্রমিক ও কৃষক সমাজের হাতে ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল, যা আজও নিপীড়িত মানুষের সংগ্রামের প্রেরণা হয়ে আছে। তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। উল্লেখ করেন, ১৯৭১ সালে দেশে কোটিপতির সংখ্যা মাত্র দুইজন ছিল, স্বাধীনতার ৫৪ বছরে তা বেড়ে হাজার হাজারে। সাধারণ মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, স্বাস্থ্য ও শিক্ষায় ব্যয়বৃদ্ধি এবং বৈষম্যের মধ্যে চরম দুর্ভোগে রয়েছে। বক্তারা অভিযোগ করেন, দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, অথচ সাধারণ মানুষের অধিকার রক্ষা হচ্ছে না। বক্তারা অটোরিকশা ও ইজিবাইক শ্রমিকদের হয়রানি বন্ধ করার প্রয়োজনীয়তা গুরুত্বসহকারে তুলে ধরেন। তারা বলেন, দেশের ৫০ লাখ শ্রমিক বিভিন্নভাবে গাড়ি কিনে জীবিকা নির্বাহ করেন। এছাড়া অটোরিকশা ও ইজিবাইক আমদানি করতে গেলে অনিয়ম ও বাধা তৈরি হচ্ছে। তারা পুলিশি হয়রানি বন্ধ করে, শ্রমিকদের জন্য লাইসেন্স প্রদান এবং আমদানি সহজ করার আহ্বান জানান। তারা ২৪ জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য আরও দাবিও উত্থাপন করেন— সামাজিক নিরাপত্তা খাতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা কমপক্ষে ৫,০০০ টাকা নির্ধারণ, কৃষক ও শ্রমিকদের জন্য আর্মি-পুলিশের সমান রেশনিং ব্যবস্থা চালু, ২৪ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ক্ষতিপূরণ,বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রামের ডাবল মুরিং বন্দর ইজারা বন্ধ, জাতীয় নির্বাচনে কালো টাকার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সভা শেষে নেতৃবৃন্দ পাড়া-মহল্লা ও গ্রাম পর্যায়ে গণকমিটি করার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026