1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:৪২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

হোমিওপ্যাথির আড়ালে প্রাণঘাতী অ্যালকোহল বাণিজ্য: রাজশাহীর দুর্গাপুরে র‍্যাবের অভিযানে গ্রেফতার আমিনুল

অপু দাস রাজশাহী ব্যুরো
  • Update Time : সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫,
  • 53 Time View
111

অপু দাস রাজশাহী ব্যুরো

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধ প্রাণঘাতী অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর সিপিএসসি ইউনিট।র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি জানতে পারে যে দুর্গাপুর থানাধীন মধ্যপাড়া এলাকায় এক ব্যক্তি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে প্রায় ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদক যুবসমাজের কাছে বিক্রি করে আসছে।এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষণ ও অনুসরণ শুরু করে। পরে ২১ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন মধ্যপাড়াস্থ কানপাড়া পাকা রাস্তার পূর্ব পাশে, মৃত নাসির উদ্দীনের আমবাগানের শেষ প্রান্তে ও আকবর আলী ইটভাটার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মোঃ আমিনুল ইসলাম (৩০),পিতা মোঃ লুৎফর, সাং ক্ষিদ্রখলসি, থানা দুর্গাপুর, জেলা রাজশাহীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১৩বোতল অবৈধ অ্যালকোহল, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে এই অবৈধ অ্যালকোহল স্থানীয়ভাবে সরবরাহ করে আসছিল,যা যুবসমাজের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।র‍্যাব জানিয়েছে, মাদক ও অপরাধের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026