
জাহাঙ্গীর আলম জেলা প্রধান মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় অবস্থিত হুজাইফা রাদিয়াল্লাহু আনহু কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়েছে এক অনন্য ও মহতী আয়োজন।আলোকিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে মাদ্রাসার প্রায় ৪০ জন ছাত্র–ছাত্রীকে হাতে পবিত্র কোরআন শরীফ প্রদান করা হয়।পবিত্র কোরআন বিতরণ উপলক্ষে আয়োজিত এ শুভ ও আধ্যাত্মিক মজলিসে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদেরকে দ্বীনি জ্ঞান অর্জনে আরো বেশি মনোযোগী ও পরিশ্রমী হওয়ার আহ্বান জানান।মজলিসে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,পীরে কামেল, আরিফ বিল্লাহ হযরত মুফতি মোহাম্মদ শাহ সাঈদ নূর জামাত বারকাতুহু (দামাত বারাকাতুহুম)।তিনি তাঁর বক্তব্যে বলেন,কোরআনই মানুষের জীবনের প্রকৃত দিশারি।যারা আজ কোরআন হাতে নিয়ে তাদের দ্বীনি যাত্রা শুরু করলো,তারা আগামী দিনে সমাজ ও দেশের জন্য আলোকবর্তিকা হয়ে উঠবে ইনশাআল্লাহ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,মুফতি সাইফুল ইসলাম ফিরোজী সাহেব, ইমাম ও খতিব, সাটুরিয়া শাহী জামে মসজিদ।অনলাইনে উপস্থিত ছিলেন ডক্টরেট মো: আলহাজ্ব আজিজুল হক, প্রতিষ্ঠাতা ও পরিচালক, হুজাইফা রা. কওমি মাদ্রাসা।মোঃ এনামুল হক, মোঃ হাবিবুল হক বিশেষ অতিথি।মোঃ আরিফ খান, সাধারণ সম্পাদক, হুজাইফা রা. কওমি মাদ্রাসা।এছাড়াও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, গ্রামের গুণীজন, ছাত্রদের অভিভাবক এবং এলাকাবাসী বিপুলসংখ্যক নারী–পুরুষ উপস্থিত থেকে এ মহতী মজলিসকে সফল করে তোলেন।আয়োজকরা জানান, কোরআন বিতরণের মাধ্যমে শিশুরা যেন ছোটবেলা থেকেই ইসলামের আলোয় আলোকিত হয়ে গড়ে ওঠে—এটাই তাদের মূল প্রেরণা। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনাও রয়েছে।পরিশেষে দেশ–জাতি, মাদ্রাসা, শিক্ষক–শিক্ষার্থী এবং উপস্থিত সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।আয়োজকদের পক্ষ থেকে বলা হয় আল্লাহ তাআলা যেন আমাদের এই মহতী আয়োজনকে কবুল করেন।মাদ্রাসার অগ্রগতি অব্যাহত রাখেন এবং সকল শিক্ষার্থীকে কোরআনের প্রকৃত আমলদার বানিয়ে দেন আমিন।