
বাতেনুজ্জামান জুয়েল স্টাফ রিপোর্টার,
আজ ২১ সেপ্টেম্বর রোজ রবিবার মাদারিপুরের একটি হাসপাতাল থেকে নবজাতক নিয়ে বাসায় ফেরার সময় তারা ইজিবাইক ভাড়া করে বাড়িতে যাওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় ইজিবাইকে থাকা নবজাতকের নানী বৃদ্ধা নি হত হয়েছেন। এই ঘটনায় আ হত হয়েছেন নবজাতকসহ আরো ৪ জন। রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় এ দু র্ঘটনা ঘটে। নিহত নবজাতকের নানীর নাম নাসিমা বেগম (৬২)। তিনি ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের ইজু মিয়া শেখের স্ত্রী।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, হাসপাতাল থেকে মেয়ে লাইজু আক্তারের সিজারিয়ান অপারেশনের সেলাই কে টে ইজিবাইকযোগে ৭দিনের শিশুকে নিয়ে বাড়ি ফিরছিলেন নানী নাসিমা বেগম। মাঝপথে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসারের কর্ণপাড়া এলাকায় ইজিবাইক পৌঁছালে পেছন থেকে আসা একটি মাইক্রোবাস ধা ক্কা দেয়। মুহুর্তেই ইজিবাইকটি সড়কের পাশের খা দে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা রা যান ৬২ বছর বয়সী নাসিমা বেগম। এ সময় আহ ত হয় ইজিবাইকে থাকায় শিশুসহ ৪ জন।