1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:১৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

হাতের পরিচ্ছন্নতায় শুরু হোক সুস্থ জীবনের যাত্রা

এম কে হাসান বিশেষ প্রতিবেদক কক্সবাজার
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫,
  • 228 Time View
212

এম কে হাসান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

‘হাতের পরিচ্ছন্নতায় শুরু হোক সুস্থ জীবনের যাত্রা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জেলার রামু উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গর্জনিয়া ইউনিয়নে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে এবং IWR প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।বুধবার সকাল ১০টায় গর্জনিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে বর্ণাঢ্য র‍্যালি হয়, র‍্যালি শেষে স্থানীয় একটি মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনিরুল আলম, প্যানেল চেয়ারম্যান-১, গর্জনিয়া ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গর্জনিয়া ইউনিয়নে IWR প্রকল্পের সুপার ভাইজার ফখরুল ইসলাম আজাদ।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মিজানুর রহমান, প্রজেক্ট কো-অর্ডিনেটর, IWR প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। তিনি বলেন:- বিশ্ব হাত ধোয়া দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়-এটি সচেতনতা তৈরির আন্দোলন। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড সহ বহু সংক্রামক রোগ প্রতিরোধ সম্ভব। আমরা চাই, এই বার্তাটি প্রতিটি ঘরে পৌঁছে যাবে।মাঝিরকাটা কিন্ডার গার্ডেন এর প্রধান শিক্ষক শাহ আলম বলেন:- স্বাস্থ্য শিক্ষা শিশুদের জীবন গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুল পর্যায়ে হাত ধোয়ার মতো অভ্যাস গড়ে তোলা ভবিষ্যৎ প্রজন্মকে আরও সচেতন করে তুলবে।গর্জনিয়া উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক ওবায়দুল ইসলাম লিটন বলেন:-শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবার একসাথে সচেতন হলে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।ইউনিয়ন ওয়াটসন কমিটি এর সদস্য মহিব্বুল্লাহ চৌধুরী জিল্লু বলেন:-শুধু দিবস উদযাপন নয়, এটি হোক নিয়মিত চর্চার অংশ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-আবুল কাশেম, কামরুন্নাহার, আব্দুল জব্বার, জুবায়ের , জিয়াউল হক জিয়া, আজিজুল হক, সাজ্জাদ ভুট্টো, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে-কলমে হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখানো হয়, বিতরণ করা হয় সচেতনতামূলক লিফলেট। এছাড়াও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হাত ধোয়ার শপথ গ্রহণ করেন।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।এই কর্মসূচির মধ্য দিয়ে হাত ধোয়ার গুরুত্ব এবং পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে পড়ুক গর্জনিয়া ইউনিয়নের মতো প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি প্রান্তে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026