1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:০১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

হাটহাজারী সড়কের মরন পাঁন্দে পড়ে জীবন হারালেন চাচা ভাতিজা

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ২৩, ২০২৫,
  • 395 Time View
529

কামরুল ইসলাম 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

হাটহাজারী সড়কে যেমন প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা যানযট লেগে থাকে তেমনি সড়ক দুর্ঘটনায় অকালে হারিয়ে যাচ্ছে ফুটন্ত জীবন। অথচ এই বিষয়ে হাটহাজারী ট্রাফিক বিভাগের টিআই মুফিজুর রহমান ও রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ নীরব ভূমিকা পালন করছেন। আজকে ও ইফতেখার রাহাত (৩০) ও আবিদুল হাসান (৩৫) নামের দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিশ্বস্ত সূত্র। তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানিয়েছেন এলাকাবাসী রোববার ভোর রাত ৪টার দিকে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা নামক স্থানে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে। এতে নিহত রাহাত হাটহাজারী পৌরসভার আলীপুরস্থ চাঁনগাজী চৌধুরী বাড়ির ইউছুপ স্যারের (সাবেক শিক্ষক হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়) এবং আবিদুল হাসান ওই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করে দেন। সেখান থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থান অতিক্রম করার সময় সড়ক দুর্ঘটনায় তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি (চট্ট মেট্টো -থ ১৩-৮২২৪) দুমড়ে মুচড়ে যায়।এতে ঘটনাস্থলে রাহাত এবং চমেক নেয়ার পথে আবিদুল হাসানের মৃত্যু হয়। একই দুর্ঘটনায় তাদের সহযাত্রী রাশেদ চৌধুরী নামের আরেকজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।এদিকে তাদের মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে,পরে বিস্তারিত জানানো সম্ভব হবে। অন্যদিকে এলাকাবাসী এই যানযট ও সড়কের জন্য রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ ও ট্রাফিক বিভাগের টিআই মুফিজুর রহমান কে দায়ী করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026