1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:২২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

চট্টগ্রাম জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন।
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫,
  • 200 Time View
303

চট্টগ্রাম জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

হাটহাজারীতে বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠক (পানসল্লা) চলাকালে ছুরিকাঘাতে মো. রবিউল ইসলাম প্রকাশ বাবু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাইসহ আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মুছা সওদাগরের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত বাবু একই বাড়ির মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে এবং নাজিরহাট ঘাট স্টেশন এলাকার একজন ব্যবসায়ী।স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের সামাজিক বৈঠক চলাকালে বাবু ও একই বাড়ির জসিম (৪৮) এর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে জসিম ঘর থেকে চাকু এনে বাবুর গলায় আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়।ছুরিকাঘাত থেকে বাবুকে উদ্ধার করতে গেলে বাবুর ভাই ইমরুল হোসেন বাচ্চু (৩৫) এবং চাচাতো ভাই ইমন (২১) ও আহত হন। তাদের নাজিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক জসিমকে নিকটস্থ একটি হোটেলে আটক করে রাখে। পরে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।পুলিশের বক্তব্য হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া জানান,“আমি এখন ঘটনাস্থলে আছি। স্থানীয় উত্তেজনার কারণে ঘাতক জসিমকে এখনো থানা হেফাজতে নেওয়া সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে থানায় আনা হবে। পরে বিস্তারিত জানানো হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026