
হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
১৬/১০/২০২৫ তারিখ সকাল ১০: ঘটিকায় হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়ের সভাপতিত্বে সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের উপস্থিতিতে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় অত্র রিজিয়নের সকল অফিসার-ফোর্সের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা হয় এবং সভাপতি মহোদয় কতৃক যাবতীয় সমস্যার সমাধান করা হয়।
পরবর্তীতে হাইওয়ে পুলিশ, যশোর সার্কেলের সহকারী পুলিশ সুপার, অত্র রিজিয়নের সকল থানার অফিসার ইনচার্জ এবং সংশ্লিষ্ট অন্যান্য অফিসার-ফোর্সদের নিয়ে সেপ্টেম্বর/২০২৫ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অত্র রিজিয়নের যাবতীয় অপারেশনাল কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। আসন্ন শীতকালে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা সহ যাবতীয় অপারেশনাল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ও যার যার উপর অর্পিত সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সভাপতি মহোদয় দিকনির্দেশনা প্রদান করেন।