
প্রভাতী প্রতিবেদন
আজ বিকেলে ‘SP Habiganj’ ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এ তথ্য জানান। তিনি যা লিখলেন :
প্রিয় হবিগঞ্জবাসী, শুভেচ্ছা নিবেন। গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আমি জেলা পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করি। পুলিশ বাহিনীকে সক্রিয় করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনবান্ধব পুলিশিং এর স্বপ্নে নিরলসভাবে কাজ করার সময় অসংখ্য নাম জানা/অজানা সুহৃদ, সংবাদকর্মী, জুলাই যোদ্ধা, রাজনীতিবিদ, ধর্মীয় নেতা সহ অগনিত মানুষের প্রচেষ্টায় আজ পুলিশ শতভাগ সক্রিয়। পেশাদার পুলিশ একদিনে গড়ে উঠে না, তা দীর্ঘ দিনের অনুশীলন এর ফসল, সেই কাঁটা বিছানো পথে হাঁটছি আমরা। সফল হব ইনশাআল্লাহ।
বদলীর এই চাকুরীতে আরো বড় পরিসরে দায়িত্ব নেবার আদেশ এসেছে আমার উপর, তাই চলে যেতে হবে। হবিগঞ্জে আমার স্বল্পস্থায়ী কর্মকালে যারা সহযোগিতা কিংবা সমালোচনা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। কারিগরি দক্ষতার অভাবে অনলাইন জুয়া বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে না পারার জন্য ক্ষমা চাইছি। বাংলাদেশ পুলিশ ও আমার পরিবার এর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।”