1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১:৫১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

স্বর্ণালংকারের লোভে শিশুকে অপহরণ ও হত্যাচেষ্টা: লক্ষ্মীপুরে এক নারী গ্রেফতার

অহিদুল ইসলাম লক্ষ্মীপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 247 Time View
156

অহিদুল ইসলাম লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে স্বর্ণালংকারের লোভে তাহমিনা আক্তার সাদিয়া (৮) নামে এক শিশুকে অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনায় আরজু আক্তার (২৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির কাছ থেকে জোরপূর্বক স্বর্ণের কানের রিং ছিনিয়ে নেওয়ার পর তাকে হত্যার চেষ্টা করা হয় বলে জানা গেছে।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ, বিকাল আনুমানিক ৩টার দিকে, খেলাধুলার কথা বলে ভিকটিম সাদিয়াকে তার নিজ বাড়ি থেকে অপহরণ করে প্রতিবেশী আরজু আক্তার। এরপর সে শিশুটির কান থেকে জোরপূর্বক ১ আনা ওজনের স্বর্ণের কানের রিং খুলে নেয় এবং তা পার্শ্ববর্তী বাজারে ৭,৫৫০ টাকায় বিক্রি করে দেয়।

ঘটনার পর শিশু সাদিয়াকে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে অভিযুক্ত আরজু। পরে রাত আনুমানিক ৮টার দিকে চর ফলকন এলাকার একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে শিশুটির হাত-পা রশি দিয়ে বেঁধে ইট দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে সে আত্মগোপনে চলে যায়।

পরবর্তীতে, ভিকটিমের মা নারগিস বেগম কমলনগর থানায় অভিযোগ দায়ের করেন। থানায় দায়ের হওয়া মামলাটি (নং-০৫, তারিখ-০৭/০৯/২০২৫) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (ধারা-৭) এবং দণ্ডবিধির ৩২৫/৩২৬/৩০৭/৩৯২/৫০৬ ধারায় রুজু করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) হিমেল চাকমা তাৎক্ষণিক অভিযানে অভিযুক্ত আরজু আক্তারকে গ্রেফতার করেন। রিকশাচালক প্রত্যক্ষদর্শীর সহযোগিতায় অভিযান চালিয়ে চর লরেঞ্চ এলাকার “মদিনা স্বর্ণ শিল্পালয়” নামক দোকান থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণের কানের রিং উদ্ধার করা হয়।

স্থানীয় তদন্তে জানা গেছে, স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনা ফাঁস হওয়ার ভয়েই শিশুটিকে হত্যার চেষ্টা করেন আরজু আক্তার। গ্রেফতারকৃত আসামি ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026