1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:১০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

স্বরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে পটুয়াখালীতে ২৫টি বসতঘর পুড়ে ছাই; আহত ১।

এস এম শামীম আহমেদ পটুয়াখালী জেলা প্রতিনিধি। 
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫,
  • 172 Time View
129

এস এম শামীম আহমেদ পটুয়াখালী জেলা প্রতিনিধি। 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পৌর শহরের চরপাড়া ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার পশ্চিম পার্শ্বে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনসেডের ২৫টি বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে মোতাহার আকন, মোস্তফা আকন, হারুন আকন, মনির আকন, উজ্জ্বল শীল, লিলি বেগম, আবুল, রাসেল, হুমায়ুন, জসিম, আকলিমা, রিয়াজ আকন, পারভীন, কহিনুর বেগম, লুৎফা বেগম, মাকসুদ, খলিল খান, জাফর খান, মরিয়ম, শ্যামল, সন্ধ্যা, রিনা রানী, সুজনসহ ২৫টি বসতঘর ও একটি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

পটুয়াখালী সদর ফায়ার সার্ভিস ও নদী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পটুয়াখালী স্টেশনের স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান, দুপুর ১টা ৪০ মিনিটে খবর পেয়ে দুটি স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেল ৩টা ৩০ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে । তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে তিনি জানান।

এ ভয়াবহ ঘটনায় ২৫টি পরিবার সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। প্রশাসন ও পৌরসভার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতি নিরূপণ করার চেষ্টা করছেন।

এ ঘটনায় পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026