
মোঃ ইমরান হক
গাজীপুর জেলার শ্রীপুর থানার গোসিংগা ইউনিয়নের দড়িখোজেখানী (নয়াপাড়া) এলাকার সৌদি প্রবাসী মোঃ আলফাজ উদ্দিনের বিরুদ্ধে নারী প্রতারণা, হুমকি এবং নানাবিধ অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি—বিদেশে অবস্থান করেও তিনি দেশের বিভিন্ন মানুষের উপর প্রভাব বিস্তার ও অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। হুমকি ও পরিবারের নিরাপত্তাহীনতার অভিযোগ ভুক্তভোগীর অভিযোগ, আলফাজ উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনের মাধ্যমে তাঁকে নিয়মিত হুমকি দিয়ে আসছেন। এমনকি ভুক্তভোগীর দুই কন্যা—মেলিসা জান্নাত ও রুফাইদ নূর—কে অপহরণ ও ক্ষতির হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগী জানান, আমি প্রতিদিন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আফাজ উদ্দিন বিদেশ থেকে লোক ভাড়া করে আমার ক্ষতির পরিকল্পনা করছে। আমার ও আমার সন্তানদের যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে—তার জন্য তিনিই দায়ী থাকবেন। নারী প্রতারণা ও পারিবারিক অস্থিরতা সৃষ্টির অভিযোগ স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে অর্থকষ্টে থাকা বা মানসিকভাবে বিপর্যস্ত বিবাহিত নারীদের প্ররোচিত করা, সংসার ভাঙার চেষ্টা এবং প্রতারণার মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ হাসিলের অভিযোগ রয়েছে আলফাজ উদ্দিনের বিরুদ্ধে। প্রবাসে অর্জিত অর্থকে ব্যবহার করে নিজেকে প্রভাবশালী হিসেবে তুলে ধরলেও বাস্তবে তিনি অসামাজিক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেন এলাকার কয়েকজন। আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি অভিযোগকারী জানান, তিনি দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন।
তিনি আরও বলেন,আমি চাই প্রশাসন নিরপেক্ষভাবে সবকিছু তদন্ত করুক। কারা তাকে সহযোগিতা করছে । কারা অর্থের বিনিময়ে আমাদের ক্ষতি করতে পারে সবকিছু খতিয়ে দেখা জরুরি ভুক্তভোগীর দাবি বিদেশে থাকা অবস্থায় একজন ব্যক্তি কতদিন এভাবে প্রভাব খাটাতে পারবেন? কবে প্রশাসনের সঠিক নজরদারি নিশ্চিত হবে? আর কত মানুষ এমন প্রতারণা ও হয়রানির শিকার হবেন?অভিযোগকারী আরও জানান, তাঁর সঙ্গে যোগাযোগ করতে অভিযুক্ত নিজ ফেসবুক আইডি ব্যবহার করেছেন। (ভুক্তভোগীর সরবরাহকৃত: Alfazuddin Alfazuddin—ফেসবুক প্রোফাইল) শেষে ভুক্তভোগী দৃঢ় কণ্ঠে বলেন,আমি নেই বিচারের জন্য আদালত পর্যন্ত যাব। এই ঘটনারসুষ্ঠু তদন্ত ও উপযুক্ত বিচার না পাওয়া পর্যন্ত আমি পিছপা হবো না।