1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১:০৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সেনবাগে বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি প্রত্যাখ্যান: লাগাতার আন্দোলনের ঘোষণা

আবদুল মোতালেব স্টাফ রিপোর্টার, 
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫,
  • 145 Time View
149

আবদুল মোতালেব স্টাফ রিপোর্টার, 
‎
‎নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করেছে নোয়াখালী জেলা বিএনপির সদস্য কাজী মফিজুর রহমান মফিজ সমর্থিত নেতাকর্মীরা। ‎বুধবার ( ১০ সেপ্টেম্বর ) এ উপলক্ষে বিকেলে সেনবাগ পৌর শহরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
‎
‎প্রচণ্ড স্লোগান আর ক্ষুব্ধ নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে বক্তারা বলেন, “সেনবাগ উপজেলা বিএনপির এই বিতর্কিত কমিটি আমরা মানি না, মানবো না। এই কমিটি বিলুপ্তি না করা পর্যন্ত লাগাতার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল চলবে।” সেনবাগ উপজেলা পৌরশহরে জিরো পয়েন্টে থানার মোড়ে বহিষ্কৃত নেতা গোলাম হোসেন সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। ‎নেতাকর্মীরা অভিযোগ করেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে স্বেচ্ছাচারিতার মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়েছে। যা বিএনপির দীর্ঘদিনের ঐক্যবদ্ধ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছে।
‎
‎প্রতিবাদ সমাবেশে কাজী মফিজুর রহমানের সমর্থিত বিএনপির শত শত নেতাকর্মী অংশ নেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে যদি বিতর্কিত কমিটি চাপিয়ে দেওয়া হয়, তবে সেনবাগে রাজপথ উত্তাল হবে। ‎বিক্ষোভ শেষে নেতাকর্মীরা কমিটি প্রত্যাহারের দাবিতে শহরে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026