
ফটিকছড়ি নাজিম উদ্দীন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নজিরহাট পৌরসভার ঝংকার মোড় এলাকায় “সুফি আজিজুর রহমান জামে মসজিদ” নির্মাণ কার্যক্রমে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীরা জানান, বহুদিন ধরে এলাকাটিতে একটি বড় জামে মসজিদের প্রয়োজনীয়তা ছিল। এলাকার ধর্মপ্রাণ মানুষদের উদ্যোগে ও দান-অনুদানে মসজিদ নির্মাণের কাজ শুরু করা হলেও একটি বিরোধী পক্ষ নানা অজুহাতে বাধা সৃষ্টি করছে এবং ষড়যন্ত্রমূলকভাবে নির্মাণ কার্যক্রম থামানোর চেষ্টা করছে।
এলাকার ধর্মপ্রাণ মানুষদের অভিযোগ, “আমরা শান্তিপূর্ণভাবে মসজিদ নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু কিছু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে বিভ্রান্তি ছড়িয়ে প্রকল্পে বিঘ্ন ঘটাতে চাইছে।স্থানীয়রা বলেন, তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন যাতে মসজিদের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সহযোগিতা করা হয়।
উল্লেখ্য, “সুফি আজিজুর রহমান জামে মসজিদ” নির্মিত হচ্ছে ফটিকছড়ির ঝংকার মোড়, নজিরহাট পৌরসভা এলাকায়। মসজিদ নির্মাণ সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের নামাজ আদায়ের সমস্যা দূর হবে বলে আশা করছেন সবাই।