
মীর শাহীন (ভোলা)
ভোলায় সুপারি’র রেকর্ড পরমান উৎপাদন হয়েছ বাজারমূল্য ২৩০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা। চলতি মৌসুমে ভোলার কৃষি খাতে যুক্ত হয়েছে নতুন সাফল্যের গল্প। জেলায় প্রায় ১২ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে সুপারি, আর এ থেকে উৎপাদিত হয়েছে প্রায় ৬৫ হাজার মেট্রিক টন ফলন। বাজারমূল্যে যার পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৩০০ কোটি টাকারও বেশি! কৃষি কর্মকর্তারা বলছেন, আবহাওয়া অনুকূল ও ফলনের মান ভালো থাকায় এবার উৎপাদন ও বাজারমূল্য দুটিই আশানুরূপ। যদিও অন্যান্য বছরের তুলনায় এ বছর সুপরির বাজর দর কম। এবছরজেলার চরাঞ্চলসহ বিভিন্ন উপজেলায় সুপারি চাষ করে এখন অনেক কৃষক স্বাবলম্বী হচ্ছেন। বাড়ির আঙিনায় ও অকৃষি জমিতে তাই বেড়েই চলছে সুপারির বাগান ।ভোলার এই বিপুল পরিমাণ সুপারি এখন দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে এনেছে প্রাণচাঞ্চল্য। কৃষি বিশেষজ্ঞদের মতে, এই খাতকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে পারলে ভোলা হয়ে উঠতে পারে বাংলাদেশের ‘সুপারি রাজধানী’। কৃষিবিদদরা বলছেন দ্বীপ জেলা ভোলায় প্রতিবছর প্রচুর পরিমাণে সুপারি উৎপাদন হলেও এবছর উৎপাদন রেকর্ড ছাড়িয়েছে। কৃষি ও মৎস নির্ভর এ অঞ্চলে মাছ ও কৃষির মতোই সুপারি ভোলার অর্থনীতিতে ব্যপক অবদান রাখছে। তাই জেলায় দিনদিন বেড়েই চলেছে সুপারি’র বাগান। দ্বীপ জেলার মানুষ এখন স্বপ্ন দেখছে সুপারিই হবে তাদের আগামীর সাংসারিক স্বচ্ছলতার অন্যতম মাধ্যম।