1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সুন্দরবন থেকে মধু আহরণ করে ফিরতে শুরু করেছে মৌয়াল দল

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি। 
  • Update Time : শনিবার, এপ্রিল ১৯, ২০২৫,
  • 204 Time View
144

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি। 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গত পহেলা এপ্রিল থেকে শুরু হয় সুন্দরবনে মৌয়ালদের মধু আহরণ। মৌয়ালরা পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে পাশ করে মধু আহরনের জন্য সুন্দরবনে প্রবেশ করে ১৫দিনের জন্য। মৌয়াল দল মধু আহরণ করতে যাওয়ার আগে আত্মীয় ও এলাকাবাসীরদের নিয়ে দোয়ার মাধ্যমে সবার নিকট থেকে বিদায় নেয়। তাদের জীবনের ঝুঁকি নিয়ে পিতা মাতা সন্তান রেখে সুন্দরবনে চলে যায় মধু আহরণের উদ্দেশ্যে। ১৫দিনে মধু আহরণ করে ফিরে এসেছেন অনেকে ১৫ থেকে ২০মণ মধু নিয়ে। সুন্দরবন থেকে ফিরে আসা মৌয়ালদের কাছে এ বিষয়ে জানতে চাইলে মৌয়ালরা বলেন, আলহামদুলিল্লাহ, যা হয়েছে আমরা তাতে অনেক সন্তুষ্ট, মৌয়ালগণ আরও বলেন, সুন্দরবনে বনদস্যুর কারণে আমরা আতঙ্কে ছিলাম, কারণ ওদের হাতে ধরা পড়লে নৌকা প্রতি ৫০হাজার টাকা দিতে হবে।

কয়রা উপজেলার মৌয়াল আব্দুর রাজ্জাক জানান, আমরা বনদস্যুর হাতের নাগাল ছাড়াই ফিরতে পেরেছি-এটাই শুকরিয়া। গাবুরা হরিশখালি এলাকার বিল্লাল সাজোনি বলেন, মধু আহরণ করতে গেলে জীবনের কোন নিরাপত্তা নেই, কারণ জানতে চাইলে তিনি বলেন সুন্দরবনে মধু খোঁজা আর বাঘ খোঁজা একই কথা, সুন্দরবনে বাঘ থাকে বেশি ঝোপের আড়ালে, মধুও থাকে বেশি ঝোপের আড়ালে। তবে এ বছর বৃষ্টি না হওয়ায় মধু কম, তারপরও যা হয়েছে ভালো হয়েছে। ডুমুরিয়া এলাকার মৌয়ালদের সাজোনী বাক্কার মালির কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বছর মধু আহরণকারী নৌকা কম হওয়ায় সবাই কমবেশি মধু পেয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026