1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
সুন্দরবনের অভয়ারণ্য এলাকা থেকে,৩ টি নৌকাসহ ২ জেলেকে আটক করেছে বনবিভাগ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 18, 2026, 2:08 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

সুন্দরবনের অভয়ারণ্য এলাকা থেকে,৩ টি নৌকাসহ ২ জেলেকে আটক করেছে বনবিভাগ

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ  
  • Update Time : Sunday, September 7, 2025,
  • 215 Time View
80

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ  

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সুন্দরবনের অভয়ারণ্যে ঢুকে মাছ শিকারের সময় দুই জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় জব্দ করা হয়েছে তিনটি নৌকা। রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট পেট্রোল টিমের অভিযানে দোবেঁকীর মুক্তবাঙাল খাল থেকে তাদের আটক করা হয়।

এসময় আটক জেলেদের ব্যবহৃত তিনটি নৌকা জব্দ করা হয়। আটক জেলেরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা এলাকার মৃত নওশেদ গাজীর ছেলে নওয়াব আলী গাজী ৫০) ও খুলনার কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের আবু তালেব গাজীর ছেলে আবুল কাশেম (৫৫)।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্যে মাছ ধরছিলেন। এ সময় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা সেখানে অভিযান চালান।

অভিযানের বিষয়টি বুঝতে পেরে কয়েকজন নৌকা ফেলে বনের মধ্যে পালিয়ে যান। এসময় তিনটি নৌকাসহ আটক হন দুজন। পরে আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট