1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১:২৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সুন্দরগঞ্জ ডিরেক্টরি’ প্রকাশনার মোড়ক উন্মোচন এবং ক্রেস্ট প্রদান

মমিনুল ইসলাম গাইবান্ধা 
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 150 Time View
132

মমিনুল ইসলাম গাইবান্ধা 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শতভাগ সাক্ষরতা অর্জন ও দক্ষ মানবসম্পদ গঠনে দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে গাইবান্ধায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়।

এ সময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন গুণীজনকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। একই সঙ্গে ‘সুন্দরগঞ্জ ডিরেক্টরি’ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যমুনা টেলিভিশনের করেসপন্ডেন্ট ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।

গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নাছিমা আখতার বানু এবং আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আকন্দ।

সভায় বক্তারা আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, একটি জাতিকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে সর্বস্তরের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে।

শিক্ষার মাধ্যমে কেবল দারিদ্র্য দূরীকরণই নয়, দক্ষ মানবসম্পদ তৈরি করে দেশের অগ্রযাত্রা ত্বরান্বিত করা সম্ভব।

অনুষ্ঠান শেষে ১৫ গুণীজনের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। একই সঙ্গে ‘সুন্দরগঞ্জ ডিরেক্টরি’ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026