
মোঃ মমিনুল ইসলাম জেলা প্রতিনিধি
গাইবান্ধায় অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে পুলিশ সদস্যসহ এক নারীকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ২৩ অক্টোবর গভীর রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাই টারী গ্রামে । স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানা যায়, পুলিশ সদস্য গোপনে এই নারীর বাড়িতে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদেরকে হাতেনাতে ধরে ফেলে। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়।এলাকাবাসীদের অভিযোগ , দীর্ঘদিন ধরেই ওই পুলিশ সদস্যের সঙ্গে উক্ত নারীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।পরে স্থানীয়রা ঘটনাটি সুন্দরগঞ্জ থানা পুলিশকে অবহিত করে। থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্য ও নারীকে থানায় নিয়ে যায়।সুন্দরগঞ্জ থানা পুলিশ বিষয়টি তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।