1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ২:৪৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সুনামগঞ্জে জমিয়ত নেতা মুশতাক আহমদ হত্যার প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল

আব্দুস সামাদ, জামালগঞ্জ 
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 153 Time View
125

আব্দুস সামাদ, জামালগঞ্জ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ যোহর উপজেলা জমিয়তের আহ্বানে এ বিক্ষোভ মিছিল বের করা হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মাওলানা আলতাফুর রহমান ও মাওলানা যোবায়ের আহমদের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ এখলাছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর, বাংলাদেশ খেলাফত মজলিস সভাপতি কাজী রশীদ আহমদ, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান ও ইসলামী আন্দোলন উপজেলা শাখার সহ-সভাপতি হাফিজ মফিজুর রহমান আলাল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নৃশংস হত্যাকাণ্ডে পুরো সুনামগঞ্জ শোকাহত। হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তারা আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশের আলেমসমাজকে টার্গেট করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা উবায়দুল্লাহ আল মামুন, মাওলানা সাইদ আহমদ, মাওলানা কাউসার আহমদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মাছরুফ আহমদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026