
এস এন জামান হাশেমী পাবনা জেলা প্রতিনিধি
পাবনার সুজানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, সুজানগর পৌর শাখার উদ্যোগে “ক্ষমতায়িত নারী শক্তি, পরিবারের শক্তি”এই শ্লোগানকে সামনে রেখে কর্মীসভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নেতৃত্বে কষ্টার্জিত মুক্তির আন্দোলন ও ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন এডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব, সাবেক সংসদ সদস্য (৬৯, পাবনা-২) ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজারী লুৎফুন নাহার, সভাপতি, সুজানগর উপজেলা মহিলা দল। সভার সভাপতিত্ব করেন মোছাঃ লাভলী আক্তার, সহ-সভাপতি, সুজানগর পৌর মহিলা দল।সভায় বক্তারা বলেন, নারী সমাজকে শক্তিশালী না করলে দেশ ও গণতন্ত্র শক্তিশালী হবে না। বর্তমান সরকারের দমননীতি ও অব্যাহত দুঃশাসনের বিরুদ্ধে নারীদের ঐক্যবদ্ধ আন্দোলনে সামনের কাতারে থাকতে হবে।প্রধান অতিথি এ কে এম সেলিম রেজা হাবিব বলেন, “তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধার সম্ভব। মহিলা দল সেই সংগ্রামের অন্যতম অগ্রভাগে থাকবে।কর্মীসভায় পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেত্রীবৃন্দসহ শতাধিক মহিলা দলের কর্মী অংশগ্রহণ করেন। সভা শেষে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও নারীর অধিকার প্রতিষ্ঠায় শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।