1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:৪৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সিলেট জাফলংয়ে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

এস এম জাহিদ হোসাইন
  • Update Time : রবিবার, আগস্ট ১০, ২০২৫,
  • 156 Time View
135

এস এম জাহিদ হোসাইন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি (জিডিআরইউ)–এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও বনভোজন সিলেটের জাফলংয়ের জৈন্তা হিল রিসোর্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পেশাগত নীতি, আত্মমর্যাদা ও সাংবাদিকতার মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং ও মর্যাদাবান পেশা। নীতিনৈতিকতা বজায় রেখে, সততা, আন্তরিকতা ও পেশার প্রতি একনিষ্ঠতা দিয়েই সাংবাদিকদের এগিয়ে যেতে হবে।

গত ৮ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি এম কাজল খান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. মাসুম রানা। কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয় এবং পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিবিসি টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাফলং জয়ন্তপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।

এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিঙ্কু, সাপ্তাহিক বাওয়াল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনিরুজ্জামান, কোনাবাড়ি থানা প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন আহমেদ, সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান সুমন চৌধুরী এবং সিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মনিরুজ্জামান।

এছাড়া গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা আল মামুন, উপদেষ্টা শাহনেওয়াজ তানভীর, সিনিয়র সহ-সভাপতি ড. আব্দুল হামিদ, হুমায়ুন কবির তালুকদার, হারিছুর রহমান শিপলু, মাসুদ করিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ তাইজুল, যুগ্ম সাধারণ সম্পাদ ইসমাইল হোসেন সাগর, সুজন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ খান, জাকির হোসেন, আব্দুল হাকিম, জাহিদ হাসান, জাকারিয়া সিকদার, কামরুল হাসান রনি, মোসাঃ মুন্নি আক্তার, ওয়াসিম রেজা, সুলতানা সরকার, মুক্তারিনা, হারুন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও বন-ভোজন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় সবশেষে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু বিচার দাবি করে তার আত্মার মাগফেরাত কামনা করে এবং তার আত্মীয় স্বজনদের অতি সমবেদনা জ্ঞাপন করে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত সফর সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026