1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| দুপুর ১২:৪৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সিংড়ায় বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫,
  • 63 Time View
219

সিংড়া (নাটোর) প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

‎নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের কর্মী-সমর্থকরা। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে ধানের শীষের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। এরই প্রতিবাদে দাউদার সমর্থকরা সিংড়া বাসষ্ট্যান্ড (নাটোর-বগুড়া) মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। মঙ্গলবার (৯ ডিসেস্বর) বিকেলে সিংড়া বাসষ্ট্যান্ডে তেলপাম্পের সামনে এ অবরোধ কর্মসূচীতে পালন করেন কর্মী-সমর্থকরা।বিক্ষোভ মিছিলে আনুর মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন কর্মী-সমর্থকরা। মিছিলটি সিংড়া বাসষ্ট্যান্ড তেলপাম্পের সামনে মহাসড়ক অবরোধ করে। অবরোধকারীরা প্রায় একঘন্টা মহাসড়ক অবরোধ করে প্রার্থীতা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকে। এসময় মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের অনুরোধ অবরোধ তুলে নেন তার সমর্থকরা।বিক্ষোভে বক্তব্যে রাখেন- সিংড়া পৌর বিএনপির সাবেক সদস সচিব তায়েজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, সিংড়া উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এম এ মালেক, যুব নেতা আব্দুল্লাহ আল মমিন, হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নীরু, উপজেলা বিএনপি সদস্য সবুজ মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সহ-ছাত্র বিষয়ক সম্পাদক রবিউল আউয়াল রনি প্রমুখ।সিংড়া উপজেলার কয়েক হাজার বিএনপির নেতাকর্মী এতে অংশ নেন।বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা বিগত ফ্যাসিবাদের সময় মাঠে থেকে নির্যাতিত হয়েছি, জেল খেটেছি তবুও মাঠ ছাড়িনি। যিনি দীর্ঘ ১৭ বছর সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে নির্যাতিত হয়েছে, আজ তাকে মনোনয়ন দেওয়া হয়নি। আমরা তারেক রহমানকে বলতে চাই, দুঃসময়ে দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে, তাদের মূল্যায়ন করতে হবে। আমাদের একটাই দাবী, প্রাথমিক মনোনয়ন বাতিলের দাবী জানাচ্ছি। নাটোর-৩ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হলে দাউদার মাহমুদকে মনোনয়ন দিতে হবে।বিক্ষোভ শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026