
ওবায়দুর রহমান উপজেলা প্রতিনিধি
ফরিদপুর জেলার সালথা উপজেলায় “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্য বিষয় নিয়ে ১ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মামুন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আতাউর রহমান এবং উপজেলা পাট কর্মকর্তা জনাব আব্দুল বারী।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোঃ খন্দকার খায়রুল বাসার (আজাদ)। আলোচনা সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সাম্য প্রতিষ্ঠার আহ্বান জানান।দিবসটি উপলক্ষে সকালে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।