
মোঃ হামিদুর রহমান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর সাপাহার উপজেলার দিঘিরহাটে গতকাল ৭ ডিসেম্বর ২০২৫, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি জনাব আবু বক্কর সিদ্দিক নান্নু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাভু, সাপাহার থানা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদিন এবং পাতাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান।বক্তারা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,দলীয় ঐক্য বজায় রেখে আগামী দিনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।দোয়া মাহফিলে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব মোস্তাফিজুর রহমান। বক্তব্যে তিনি বলেন,সংসদে যাওয়ার সুযোগ পেলে দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করবো। গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই আমার প্রথম অঙ্গীকার।তিনি আরও বলেন,আমি কখনো অহিংসতার রাজনীতি করিনি, করবও না। আমার কাছে ধনী-গরিবের ভেদাভেদ নেই—আপনারা সবাই আমার ভাই, আমিও আপনাদের ভাই।তিনি দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন।দোয়া মাহফিল শেষে দেশ ও দলের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।