
মোঃ হামিদুর রহমান, সাপাহার প্রতিনিধি
নওগাঁর সাপাহারে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের আয়োজনে বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাপাহার আল রাফি চায়নিজ রেস্টুরেন্টে এ মিলনমেলার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মজিবুর রহমান। পৃষ্ঠপোষকতা করেন মোঃ বাদশা আলমগীর। মিলনমেলায় এলাকার ইলেকট্রিশিয়ান, স্যানিটারি ও প্লাম্বিং মিস্ত্রিসহ সংশ্লিষ্ট পেশাজীবীরা উপস্থিত ছিলেন। এবং আরো উপস্থিত ছিলেন দৈনিক প্রভাতী বাংলাদেশের সাংবাদিক বৃন্দ সভাপতি তার বক্তব্যে বলেন, আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবো।তিনি আরও বলেন,আজকের আয়োজনটি ছোট পরিসরে হলেও সামনে আরও বৃহৎ আয়োজনে মিলনমেলা করতে চাই আপনাদের সবার অংশগ্রহণে।আপনারাই আমাদের প্রেরণা। আপনাদের সমর্থন না পেলে এমন আয়োজনের স্বপ্ন দেখা সম্ভব নয়।অনুষ্ঠান শেষে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানের উন্নয়ন ও সেবা বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করা হয়।