
রিফুল ইসলাম সাতক্ষীরা সদর প্রতিনিধি:
শহীদ জিয়াউর রহমান এর পুত্র আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে তিন নম্বর বৈকারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে খলিল নগর ফুটবল ময়দানে চার দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।
০১(ফেব্রুয়ারি) শনিবার ৩ নং বৈকার ইউনিয়নে খলিল নগর ফুটবল ময়দানে নক আউট ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে একদিকে অংশগ্রহণ করেন ০৬ নম্বর ওয়ার্ড বৈকারী ক্লাব মোড়,অন্যদিকে অংশগ্রহণ করেন ০৯ নম্বর ওয়ার্ড কাথন্ডা দফাদার পাড়া।
উক্ত টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দল নির্বাচিত হয় ০৯ নং ওয়ার্ড কাথন্ডা দফাদার পাড়া।
৩ নং বৈকারী ইউনিয়নের বিএনপি’র সুযোগ্য আহ্বায়ক জনাব ইউনুস আলী বুলুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর স্বেচ্ছা সেবক দলের সম্মানিত আহবায়ক জনাব গোলাম সরোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন নং বৈকারী ইউনিয়ন বিএনপি’র সম্মানিত সদস্য সচিব জনাব তজিবার রহমান টুটুল । উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সুযোগ্য জয়েন সেক্রেটারি জনাব আজিজুর রহমান, আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সম্মানিত সভাপতি জনাব শরিফুজ্জামান শরীফ, সেক্রেটারি খালিদ হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক শাহিনুর ইসলাম সবুজ।উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মমিনুর রহমান আরো উপস্থিত ছিলেন খলিলনগর ফুটবল ময়দানের সভাপতি শরিফুল ইসলাম এছাড়াও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।।
ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের যৌথ প্রযোজনায় সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে খেলাটি সম্পন্ন হয়।বৈকারী ইউনিয়ন বিএনপি’র সুযোগ্য সভাপতির কাছ থেকে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন অধিনায়ক সাদ্দাম হোসেন ও টিম ম্যানেজার সুলতান হোসেন।