1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৮:৩৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চকরিয়া প্রেসক্লাবের মানববন্ধন

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন (এম,এ) 
  • Update Time : শনিবার, আগস্ট ৯, ২০২৫,
  • 182 Time View
174

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন (এম,এ) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় চকরিয়া পৌরশহরের নিউ মার্কেটের সামনে মহাসড়কের ওপরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।

চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ এম ওমর আলী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন এবং প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ।

এছাড়াও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, চকরিয়া আবাসিক মহিলা কলেজের প্রভাষক শওকত আলী, কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক হেলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা মুসা ইবনে হোছাইন বিপ্লব, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, রফিক আহমদ, সাংবাদিক এম.মনছুর আলম রানা, নুরুদ্দোজা জনি, মনিরুল আমিন, নুরুল আমিন টিপু ও ফরিদা ইয়াছমিন।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিছবাহ উল হক, চকরিয়া প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ, সিনিয়র সাংবাদিক আব্দুল মতিন চৌধুরী, সাংবাদিক এম.রায়হান চৌধুরী, সাংবাদিক জামাল হোসেন, সাংবাদিক অলি উল্লাহ রনি, সাংবাদিক শাহজালাল শাহেদ, সাংবাদিক জিয়াউল হক জিয়া, সাংবাদিক নিজাম উদ্দিন, আবদুল হামিদ, আরাফাত চৌধুরী, সাইফুল ইসলাম সাইফ, আব্দুল্লাহ আল মামুন, জুবাইরুল ইসলাম, রিদুয়ান হাফিজ, ফায়সাল আলম সাগর, সাদ্দাম হোছাইন, আলী ওমর, রেজাউল করিম, মোহাম্মদ আইয়ুব, সরওয়ার ওসমান, আনোয়ার হোছাইন, শওকতুল ইসলাম , মোহাম্মদ নজরুল ইসলাম খোকন (এম,এ) প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে এরকম নির্মমভাবে হত্যা করা অসহনীয় এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেয়া। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

মানববন্ধনে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026