1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাংবাদিক এবং প্রধান শিক্ষক এর হাতাহাতি: ফেরাতে গিয়ে ইউএনও আহত কেন্দুয়া

আশাদুজ্জামান, নেত্রকোনা জেলা 
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫,
  • 173 Time View
148

আশাদুজ্জামান, নেত্রকোনা জেলা 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুর্নীতির অভিযোগে তদন্ত চলাকালে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে, গড়াডোবা ইউনিয়নের একটি সড়ক নির্মাণকাজ পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্নীতির অভিযোগের ভিত্তিতে সড়ক নির্মাণকাজের তদন্তে আসেন নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুখময় সরকার। এসময় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার, গড়াডোবা ইউনিয়ন পরিষদ প্রশাসক আসাদুজ্জামান, বাদী-বিবাদী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেলে ৩৭ নং জহরবানু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিম মাস্টারের সঙ্গে সাংবাদিক মহিউদ্দিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাংবাদিক মহিউদ্দিন ক্ষিপ্ত হয়ে হালিম মাস্টারকে ঘুষি মারেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে হালিম মাস্টার মাটিতে পড়ে গেলে উপস্থিত গ্রামবাসী উত্তেজিত হয়ে সাংবাদিক মহিউদ্দিনের ওপর চড়াও হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউএনও ইমদাদুল হক তালুকদার ও স্থানীয় সাংবাদিকরা মহিউদ্দিনকে জনরোষ থেকে রক্ষা করতে এগিয়ে আসেন। এসময় ইউএনও সামান্য আহত হন।

এ বিষয়ে হালিম মাস্টার অভিযোগ করে বলেন,“আমি শুধু বলেছিলাম সাংবাদিক মহিউদ্দিন যে অভিযোগ করেছেন তা সঠিক নয়। এতেই তিনি ক্ষিপ্ত হয়ে আমার বুকে ঘুষি মারেন। আমি মাটিতে পড়ে গেলে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে তার ওপর হামলা চালায়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন,“আমরা নিয়মিত প্রক্রিয়ায় তদন্ত করছিলাম। হঠাৎ এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

”উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন,“জনগণ উত্তেজিত হয়ে উঠেছিল। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমি সামান্য আহত হয়েছি। তবে আমরা সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে।”বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026