1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৫:১৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাংবাদিক ইউনিয়ন দ্বি-বার্ষিক নির্বাচন- নির্বাচিত হাসিম-আনছার প্যানেল

কামরুল হাসান, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শুক্রবার, জুন ১৩, ২০২৫,
  • 166 Time View
139

কামরুল হাসান, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার – জেইউসি’র (রেজি চট্টো ২৫৭৫) দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসিম ও আনছার হোসেন। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাসিম বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার কক্সবাজার প্রতিনিধি এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনছার হোসেন দেশের সব চাইতে আলোচিত দৈনিক আমার দেশ পত্রিকার কক্সবাজার ব্যুরো প্রধান।

শুক্রবার (১৩ জুন) বিকালে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহম্মদ নুরুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে এই ফলাফল ঘোষণা করেন। জেইউসি’র ৯ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নব নির্বাচিত ৯ কর্মকর্তা গণ হলেন সভাপতি মোহাম্মদ হাসিম (ভোরের ডাক), সহ-সভাপতি হুমায়ুন সিকদার (দৈনিক হিমছড়ি), সাধারণ সম্পাদক আনছার হোসেন (আমার দেশ), যুগ্ম-সম্পাদক আব্দুর রহমান (দেশ টিভি), কোষাধ্যক্ষ নুরুল হক চকোরী (ডেইলি মর্নিং অবজারভার), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদউর রহমান মাসুদ (দৈনিক নিরপেক্ষ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ মনসুর (বাংলাদেশ বেতার), সদস্য হাসানুর রশীদ (বাংলাদেশ প্রতিদিন) ও মহিউদ্দিন মাহী (দৈনিক সমুদ্রকন্ঠ ও সিবিটুয়েন্টিফোর নিউজ)।

কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচনী ফলাফল ঘোষণা দিয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহম্মদ নুরুল ইসলাম বলেন, নির্বাচনে কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে ৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

ওই সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রুহুল কাদের বাবুল ও ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026